বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় দলে প্রথম বারের মত খেলবে নীলফামারীর ছেলে রিশাদ

সোহাগ ইসলাম নীলফামারী :
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী অনিক। দলে ফিরেছেন শরীফুল ইসলাম। এই ফরম্যাটে সর্বশেষ ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, নুরুল হাসান হোসেন, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা। বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ২৭, ২৯ ও ৩১ মার্চ, চট্টগ্রামে বেলা ২টায়। অনিক ও রিশাদকে দলে নেয়ার প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘জাকিরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। আর যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজম্যান্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে আমাদের এইচপির সঙ্গে অনেকদিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তাঁরা যেন সুযোগটা কাজে লাগায়।’ আর যারা বাদ পড়েছেন, তাদের নিয়ে নান্নুর কথা, ‘যারা এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছু সংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’ টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com