শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফরিদগঞ্জে পবিত্র রমজানমাস উপলক্ষে এক টাকা লাভে পণ্য বিক্রি

এমরান হোসেন লিটন (ফরিদগঞ্জ) চাঁদপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

অন্যান্য মুসলিম দেশে যখন পবিত্র রমজান মাস উপলক্ষে পন্য দ্রব্যের মূল্য কমানো কিংবা বিশেষ ছাড় দেওয়া হয়। সেখানে একই সময় আমাদের দেশে চলে মূল্য বৃদ্বির প্রতিযোগিতা। বিদেশিদের মত এবছর ব্যতিক্রমি উদ্যোগ নিলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মধ্য চরকুমিরা গ্রামের শাহ আলম। তিনি রমাজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় সকল পন্যে মাত্র একটাকা লাভে বিক্রির সিধার্ন্ত নিয়েছেন। শাহ আলম দশবছর ধরে মুদি ব্যাবসা করে আসছেন, পন্যদ্রব্যের মূল্য নিধার্রন করার ক্ষমতা তার নেই, কিন্তু সীমিত লাভে বিক্রি করার ক্ষমতা তার রয়েছে। তাই শাহ আলম এই বছর রমজান উপলক্ষে এক টাকা লাভে সকল ধরনের পণ্য বিক্রি শুরু করেছে। শাহ আলম আশা করেন, তার মতো অন্যান্য ব্যাবসায়ীরা সীমিত লাভে পন্য বিক্রি শুরু করলে সাধারণ খেটে খাওয়া মানুষজন একটু হলেও উপকৃত হবেন। মুধি ব্যাবসায়ি শাহ আলম আরো বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি কেজিতে একটাকা লাভ করার সিধার্ন্ত নিয়েছি। এতে আমি অনেক সাড়া পেয়েছি। গরিব দু:খীরা আমার কাছ থেকে স্বল্পদামে পন্য ক্রয় করে সুবিধা পাচ্ছে। আমি দেশের সকল ব্যাবসায়ীকে আমার মত এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। এলাকার অনেকেই তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এবং দুই বর্তমানে ওই এলাকার অনেকেই এখন তার দোকান থেকে এক টাকা লাভপ বিভিন্ন পণ্য ক্রয় করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com