শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরণখোলার শোয়াইব দুবাইয়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিচারক মনোনীত

শরণখোলা আঞ্চলিক অফিস :
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩

দুবাইয়ে অনুষ্ঠিতব্য ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার মূল বিচারক প্যানেলে যোগ দিতে দুবাই গেছেন শরণখোলার কৃতি সন্তান শায়েখ শোয়াইব মুহাম্মাদ আল আজহারী। ১ রমজান থেকে ১৩ রমজান পর্যন্ত সেখানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৭ সাল থেকে দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের নির্দেশে প্রতি বছর রমজান মাসে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর বিশ্বের একশ দেশ থেকে প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। এবারই প্রথম বাংলাদেশের কেউ উক্ত প্রতিযোগিতায় ৬ জনের বিচারক প্যানেলের একজন মনোনীত হয়েছেন। বাংলাদেশসহ বিশ্বের অন্যতম স্বনামধন্য আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ ক্বারী শায়খ শোয়াইব মুহাম্মাদ আল আজহারী” মিশরে কুরানিক সাইন্স, দশ কেরাতের ওপর উচ্চতর ডিগ্রি প্রাপ্ত। শায়েখ শোয়াইব মুহাম্মদ আল-আযহারী শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মাওলানা মোহাম্মদ মুজিবুল হকের পুত্র। বর্তমানে ঢাকার শ্যামপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com