বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাস্তায় থাকেন এমন খবরে ছুটে গেলেন উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও

কামরুল হাসান (ধোবাউড়া) ময়মনসিংহ :
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩

অন্যের জায়গায় রাস্তার পাশে চালা তৈরি করে থাকেন এমন খবর জানতে পেরে বৃদ্ধার পাশে ছুটে গেলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও ইউএনও নিশাত শারমিন। উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ বাঘবেড় গ্রামে সঞ্জায় আবেদক(৭০) নামে একজন গারো বৃদ্ধা মহিলা অনেকদিন যাবৎ রাস্তার পাশে অন্যের জায়গায় চালা তৈরি করে থাকেন ও ভিক্ষা করে জীবন অতিবাহিত করেন। স্বামী সন্তান কেউ নেই, নেই থাকার যায়গা। বৃদ্ধাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরে আশ্রয়ের ঠিকানা করে দিতেই বৃদ্ধার অস্থায়ী কুঁড়েঘর পরিদর্শনে আসেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও। এরপর উনাকে দ্রুত আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। এ সময় উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। কেউ যদি ভূমিহীন ও গৃহহীন থাকেন তাদের আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জালাল উদ্দীন সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাবেক গাড়ীচালক হযরত আলী প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com