বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেসবুক থেকেই জেনে নিন ইন্টারনেট স্পিড

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে ঢুঁ মারেন। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন কত লাইক, কমেন্ট পড়লো। এখন তো ফেসবুক শুধু বার্তা আদান-প্রদান এবং ছবি শেয়ার করার মাধ্যম নয়, বরং অনলাইন শপিংয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এটি। জামা-কাপড় থেকে শুরু করে ঘরের ফার্নিচার সবই কিনছেন ফেসবুকের নানান পেজ থেকে। তবে জানেন কি? ফেসবুকের মাধ্যমে যাচাই করা যায় ফোনের ইন্টারনেট স্পিড। স্মার্টফোন অক্ষত রাখতে যার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু অনেক সময় ঝামেলা হয় নেটওয়ার্কে। ওঠানামা করতে থাকে ফোনের ইন্টারনেট। এর জন্য কেউ কেউ গুগলের সাহায্য নেন। কিন্তু স্ক্রিনে চলা ফেসবুক ট্যাব থেকেই এক মুহূর্তে জেনে নিতে পারেন ফোনের ইন্টারনেট গতি।
জেনে নিন কীভাবে ফেসবুকের মাধ্যমে ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করবেন- >> ফেসবুকে লগইন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করুন। এখানে মেনু অপশনে একাধিক ফিচার দেবে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। >> এরই মধ্যে নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন। >> এবার ‘ওয়াইফাই অ্যান্ড সেলুলার পারফরম্যান্স’ অপশনে ট্যাপ করুন। >> এই পেজে ‘ইওর স্পিড’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘রান এ স্পিড টেস্ট’ নামে একটি অপশন আসবে। >> এই অপশনের নিচে ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে। আপনার ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করার জন্য ৩০ সেকেন্ড সময় নেবে ফেসবুক।
>> ওই অপশনে ক্লিক করা মাত্রই একটি নতুন ট্যাব ওপেন হবে। যেখানে আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড কত তা জানিয়ে দেওয়া হবে। >> আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড ও আপলোড স্পিড ভালো না খারাপ তাও স্ক্রিনে দেখিয়ে দেবে ফেসবুক। >> এই ইন্টারনেট স্পিড কী কী কাজ ভালো করে যাবে যেমন ভিডিও দেখা, ভিডিও চ্যাট ইত্যাদি সেসবও লেখা থাকবে স্ক্রিনে। সূত্র: গিজনেট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com