শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আটপাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ৮০ শতাংশ ফসলী জমির ধান প্রকাশ্য কেটে নেওয়ার অভিযোগ

মোনায়েম খান নেত্রকোণা :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা করলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এক ইঞ্চি কৃষি জমিও যেন অনাবাদি থাকবে না। ঠিক সেই মুহুর্তে নেত্রকোনা জেলার, আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন এর মোগলহাট্টা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ছেলে প্রান্তিক কৃষক মো: দেলোয়ার হোসেনের ৮০ শতাংশ ফসলী জমির বোরো ধান প্রকাশ্য দিবালোকে কেটে নিয়ে প্রায় ১২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকার ক্ষতি সাধন করে এবং বসত বাড়িতে লাঠি সোটা নিয়ে এসে নারকীয় তান্ডব চালায় একই গ্রামের মাস্তান তোফাজ্জল গং। দেলোয়ারের অপরাধ সে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সরকারি জমি লীজ নিয়ে আবাদ করে ফসল ফলানো। তোফাজ্জল একজন গ্রাম্য গুন্ডা প্রকৃতির উঠতি বয়সের মাস্তান। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন জনের নিকট থেকে চাঁদা বাজির মাধ্যমে টাকা পয়সা নিয়ে আত্মস্যাত করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এর বরাত দিয়ে এবং আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে তোফাজ্জল গং। স্বাধীনতার মাসে মুক্তি যোদ্ধাসন্তানের ফলানো ফসল নষ্ট করেছে স্বাধীন দেশের তথাকথিত লুঠেরা শ্রেণির পাকি বংশধর। তোফাজ্জল এর পূর্ব পুরুষ স্বাধীনতা বিরুধী অপশক্তির সহিত হাত মিলিয়ে মুক্তি যোদ্ধাদের পরিবার পরিজনদের আর্থিক ও মানবিক ক্ষতি করেছে। কথিত আছে ভাটি বাংলার রাখাল রাজা খ্যাত তৎকালীন বঙ্গবন্ধুর সহচর প্রয়াত খালেক (এম পি) মহোদয়কে নৃশংস হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলো তোফাজ্জল এর পূর্ব পুরুষ গন। এ বিষয়ে আটপাড়া থানায় মুক্তিযোদ্ধার সস্তান দেলোয়ার একটি অভিযোগ দায়ের করেছেন। আটপাড়া থানা পুলিশের দিকে সকল মুক্তিযোদ্ধা পরিবার তাকিয়ে আছে দোষী ব্যক্তিদের নামে এফ আই আর দায়ের করে বিচারের আওতায় আনেন কিনা! ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী সহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল পদস্থ রাজনৈতিক এবং এস পি নেত্রকোনা মহোদয়কে ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধা পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা যাইতেছে উক্ত জঘন্য ঘটনার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করিয়া তোফাজ্জল গংদের উপযুক্ত শাস্তির বিধানের ব্যবস্থা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com