শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাবনার ঈশ্বরদীতে লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৫সদস্য গ্রেফতার

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

পাবনার ঈশ্বরদীতে ডাকাতির ঘটনার ট্রাকসহ লুন্ঠিত মালামাল উদ্ধারসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩০মার্চ) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুন্সী এই তথ্য জানান। পুলিশ সুপার জানান, গত (২৩ মার্চ) ভোর রাতে এক দল ডাকাত ঈশ্বরদী উপজেলা দাশুরিয়া মোড়ে ব্যবসাহী রাকিবুল হাসানের চাউল ও মুড়ি চাতালে হানাদেয় ডাকাত দলের সদস্যরা ঐ চাতালের নৈশ প্রহরীকে মারধর করে চাতালের মালামাল নিয়ে ট্রাকযোগে পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়ের হলে তথ্য প্রযুক্তি ব্যবহার এবং ঈশ্বরদী এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল খুলনা, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও লুন্ঠিত মালমাল উদ্ধার করে। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরিফুল ইসলাম,বোরহান শেখ,আশরাফুল শেখ, শিমুল শেখ,কামাল শেখ। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, ছিনতাই, দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com