শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈশ্বরগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ তিন জনকে মারধরের অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

আতাউর রহমান (ঈশ্বরগঞ্জ) ময়মনসিংহ
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক দিনমজুর এবং তাঁর অন্তঃস্বত্ত্বা স্ত্রী ও বড় ভাইকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলা উচাখিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো. মাসুদ রানা মগাপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর আজিজুল হকের(২৮) কাছ থেকে নিজের ও তার বড় ভাইকে ভিজিডি কার্ড করার কথা বলে ১০ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘদিনেও কার্ড না হওয়ায় টাকা চাইতে গেলে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে অযথা বকাবাধ্য করে। এ নিয়ে প্রতিবাদ করলে গত শুক্রবার দুপুর একটার দিকে আজিজুলকে পথে পেয়ে পথরোধ করে মেম্বার মাসুদ রানা। এ সময় তাকে মারতে থাকলে প্রথমে স্ত্রী হাজেরা বেগম(২৩) ও পরে বড় ভাই মো. নজরুল ইসলাম(৪০) এগিয়ে গিয়ে প্রতিহত করার চেষ্টা করলে তাদেরকেও মারপিট করে মাসুদ রানা। পরে তিনজনই ঈশ্বরগঞ্জ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। আজিজুল জানান, ভিজিডি কার্ডের জন্য নেওয়া টাকা ফেরত চাওয়ায় ইউপি সদস্য রানা ক্ষিপ্ত হয়ে তুচ্ছ যে কোনো ধরনের ঘটনা নিয়ে গায়ে পড়ে বিবাধ করে আসছিলো। এর জের ধরেই বাড়িতে যাওয়ার রাস্তা দিয়ে যাওয়া নিষেধ করে। এতে প্রতিবাদ করলে আমরা তিনজনকেই মারধর করে আহত করে মাসুদ মেম্বার। এ বিষয়ে জানতে চাইলে ইউপি মেম্বার মাসুদ রানা ভিজিডি কার্ডের টাকা নেওয়ার কথা অস্বীকার করে জানান, সড়কটিতে প্রায়ই প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছিলো আজিজুল। এতে সাধারন লোকজন বিচার দিলে তাঁর বৃদ্ধ বাবা বিষয়টি জানতে চাইলে আজিজুল হাতে দা দিয়ে কোপ দেয়। এ ঘটনা জেনে তখনি আজিজুলকেও কয়েকটা চড় মারি। এছাড়া তার স্ত্রী ও ভাইকে মারধরের ঘটনা ভিক্তিহীন। জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়ে একজন উপপরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com