বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাউজানে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজি (রাউজান) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

চট্টগ্রামের রাউজানে চারশ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় রাউজান উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০২২-২৩ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ ১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে এক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রবীন্দ্রলাল চৌধুরী সহ কৃষি কর্মকর্তাবৃন্দ। এতে ৪শ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি করে আউশ বীজ ধান, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com