রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নড়াইলের নবাগত ডিসি’র সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

নড়াইলে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর সঙ্গে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন, সরকারের উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে নড়াইলের উন্নয়নের সকলের সার্বিক সহযোগিতা চাই। সাংবাদিকরা সমাজের আয়না। এখানকার সাংবাদিকরা জেলার বিভিন্ন সেক্টরের প্রকৃত সমস্যা তুলে ধরলে সরকারের প্রতিনিধি হিসেবে আমি সেগুলো সমধানের চেষ্টা করবো। তিনি দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের প্রত্যেকের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে। মত বিনিময় সভায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার সম্পাদক এইচএম সিরাজ,প্রেসক্লাবের সেক্রেটারি শামীমূল ইসলাম টুলু,সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, দৈনিক বিডিখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত, সাংবাদিক সাজ্জাদ হোসেন রিপন প্রমূখ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা শহরের বাইরে ধোপাখোলা বাইপাস সড়ক নির্মাণ, কালিয়ার বারইপাড়া ঘাটে নবগঙ্গা নদীর উপর সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন, শহরতলীর সীমাখালীতে ইঞ্জিনিয়ার কলেজের কাজ ও বিসিক শিল্পনগরীর কাজ দ্রুত শুরু ও পরিবহন সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক বিভিন্ন সমস্যা সমাধানে ও নড়াইলের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com