শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিলি বাজারে বেড়েছে দেশি পেঁয়াজের দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

দিনাজপুরের হিলি বাজারে তিন দিনের ব্যবধানে কেজি প্রতি ৭ টাকা বেড়েছে দেশী পেঁয়াজের দাম। বর্তমানে প্রতি কেজি দেশী পেঁয়াজ কেজি প্রতি ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত তিন দিন আগে বিক্রি হয়েছিলো ২৫ টাকা কেজি দরে। সরবরাহ কমের কারনে বেড়েছে দাম বলছেন ব্যবসায়ীরা। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দাম অনেকটাই কমে যেতো, বলছেন ব্যবসায়ীরা দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষ। শনিবার (৮ এপ্রিল) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে পেঁয়াজ কিনতে জিন্নাত আলী বলেন, আমার ছোট একটি খাবারের হোটেল আছে। সেখানে প্রতিদিন বিভিন্ন খাবার তৈরীর জন্য বেশ কিছু পেঁয়াজের প্রয়োজন হয়। প্রতি সপ্তাহের জন্য ১৫ কেজি পেঁয়াজ আমি কিনে থাকি। আজকে বাজারে এসে দেখি পেঁয়াজের দাম কেজি প্রতি ৭ টাকা করে বৃদ্ধি পেয়েছে। দেশের কৃষকদের কথা চিন্তা করা গত ১৫ই মার্চ থেকে ভারত হতে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা ফেরদৌস রহমান বলেন, দেশের কৃষকরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন, যার ফলে আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দেশী পেঁয়াজের দাম অনেকটাই কমে যেতো। আমদানি বন্ধ থাকার কারনে দেশী কৃষকরা ইচ্ছে মতো দাম নিচ্ছেন। আমরা ব্যবসায়ীরা নাটোর, পাবনা, ঈশ্বরদী, বিরামপুর থেকে পেঁয়াজগুলো কিনে এনে হিলি বাজারে বিক্রি করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com