শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাকিমপুরে গরীব কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩

দিনাজপুরের হাকিমপুরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির গরীব কৃষক শেরা টিগ্যার দুই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। অর্থ এবং শ্রমিক সংকটে থাকায় কাটা ধান ঘর পাওয়ায় খুশি আদিবাসী কৃষক শেরা টিগ্যা। মঙ্গলবার (২ মে) দিনব্যাপী উপজেলার সীমান্ত ঘেঁষে ঘাসুড়িয়া গ্রামে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে ধান কাটা-মাড়াই করে দেন নেতা-কর্মীরা। কৃষক শেরা টিগ্যা বলেন, আমি গরীব মানুষ, কোন অর্থ নেই। অনেক কষ্ট করে দুই বিঘা জমি মানুষের কাছে থেকে আদি নিয়ে চাষ করেছি। আমার পাকা ধান কাটার সমর্থন নেই, খুবি চিন্তায় ছিলাম। আমি উপজেলা ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আজ আমার এই জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি দেশের সরকার প্রধানমন্ত্রী ও ছাত্রলীগদের প্রতি অনেক কৃতজ্ঞ। হাকিমপুর পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশক্রমে আমরা অসহায় গরীব কৃষকদের পাশে দাঁড়িয়েছি। উপজেলায় যেকোন এলাকায় অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, উপজেলা ছাত্রলীগের আওতাধীন পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিটের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে। কোনো কৃষক শ্রমিক বা অর্থ সংকটে ধান কাটতে না পারলে আমাদের ছাত্রলীগ নেতা-কর্মীরা ধান কেটে দেবে। হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল বলেন, ছাত্রলীগের কর্মসূচী অনুযায়ী আমরা হাকিমপুর উপজেলা ছাত্রলীগ অসহায় প্রান্তিক কৃষকদের ধান কাটা-মাড়াই শুরু করেছি। আমরা উপজেলা ছাত্রলীগ ঝড়-বৃষ্টির মধ্যেও কৃষকদের পাশে থেকে ধান কাটা-মাড়াইয়ের জন্য তৈরি আছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com