শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় চলতি বছরের সম্ভাব্য নোবেল পুরস্কারের জন্য ৩০০ জনের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম মনোনীত করা হয়েছে। এই তালিকায় নাম আছে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্পের। নোবেল আয়োজকদের তথ্যমতে, এই বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮ জন মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা।
গতবারের চেয়ে এবার নোবেল মনোনয়নের সংখ্যা বেড়েছে। গত বছর এই সংখ্যা ছিল ২৮৬। তবে ২০১৬ সালে এই তালিকায় রেকর্ড ৩৭৬ জন মনোনয়ন পেয়েছিলেন। নোবেল আইন অনুসারে, মনোনীতদের পরিচয় গোপন রাখা হয়। তবে চলতি বছর এই পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। মনোনয়নের যোগ্য ব্যক্তি ও পূর্বের নোবেল বিজয়ী, আইন প্রণেতা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাদের প্রস্তাবিত ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ করতে পারেন। সোমবার এক্স হ্যান্ডেলে মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা জানান, তিনি ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করবেন। কেউ তার চেয়ে বেশি যোগ্য নয়। ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য আগেও প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়েছে। তবে এবার তার মনোনয়ন বিশেষভাবে গুরুত্ব পাবে বলে মনে করছেন অনেকে। সর্বশেষ গত বছর নোবেল পুরস্কার পায় জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দল নিহন হিডানকিও। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার প্রচেষ্টার জন্য তাদের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com