শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উড়ন্ত গাড়ি আনছে হুন্দাই

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

যানজটের কারণে অফিসে প্রায়ই দেরি করে ফেলেন। জ্যামে বসে অনেক সময় মনে হয় যদি উড়ে চলে যেতে পারতাম তাহলে আর বসের বকা শুনতে হতো না। খুব শিগগির সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। গাড়ির জগতে অন্যতম জনপ্রিয় সংস্থা হুন্দাই আনছে উড়ন্ত গাড়ি।
সম্প্রতি ব্রিটেনে হুন্দাইয়ের শীর্ষকর্তা মাইকেল কোল জানিয়েছেন, আগামী দিনে এই ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ির পরিকল্পনা বাস্তব হবে। চলতি দশক শেষ হওয়ার আগেই দেখা যেতে পারে এই গাড়ি। তবে এগুলো পুরোপুরি ইন্টার সিটি প্যাসেঞ্জার কার হিসেবে আসবে। প্রথমে খুব কম সংখ্যায় এই ধরনের পরীক্ষা দেখা যেতে পারে। শুরুর দিকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজে এই উড়ন্ত গাড়ি ব্যবহার করা হবে। পরবর্তীকালে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে উড়ন্ত গাড়ির দরজা।
উড়ন্ত গাড়ির প্রথম ব্যাচটি পরীক্ষামূলকভাবে একটি সিঙ্গল বা ডবল সিটার হতে পারে। এটি যাত্রীদের জন্য ভাবা হবে। পরবর্তীকালে মালপত্র বহনের জন্য আরও বড় ‘ফ্লাইং কার’-এর কথা ভাবতে পারে কোম্পানিগুলো। অনেকদিন ধরেই এই ধরনের প্রযুক্তির ওপর কাজ করছিল বেশ কয়েকটি কোম্পানি। রাস্তার পাশাপাশি গাড়ির আকাশে ওড়ার স্বপ্ন দেখেছে বহু অটোমেকার। যেখানে গাড়ির দরজাই ডানা হয়ে উড়বে আকাশে। এই ধরনের প্রযুক্তিকে বলা হচ্ছে ‘ইলেকট্রিক ভার্টিকাল টেক অফ অ্যান্ড ল্যান্টিং এয়ারক্রাফট’ বলা হচ্ছে। এরই মধ্যে বেশকিছু সাফল্য এসেছে উড়ন্ত গাড়ির। সূত্র: হিন্দুস্থান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com