শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোরের লালপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টপেজের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩

নাটোরের লালপুরের আজিমনগর (গোপালপুর) রেল স্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টপেজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার আজিমনগর রেল স্টেশনে গোপালপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দুই ঘন্টাব্যাপী মানববন্ধনকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কাস পার্টির সদস্য ও নাটোর জেলার সভাপতি অধ?্যক্ষ ইব্রাহিম খলিল, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক রমজান আলী, শিক্ষক-ছাত্র সহ সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালীন রেল লাইনের ওপর শুয়ে পড়ে ঢাকা থেকে রাজশাহী গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনকে থামিয়ে রেখে দাবী জানান আন্দোলনকারীরা। ফলে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে পাঁচ মিনিট দাঁড়িয়ে আবারো রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আন্দোলনকারীদের দাবি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে স্টপেজ না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com