বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি আর নেই। তার বয়স হয়েছিল ৮৬ বছর। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো সোমবার টুইটারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে বার্লুসকোনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। বার্লুসকোনি ২০২০ সালে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তিনি এটাকে জীবনের সবচেয়ে জটিল পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছিলেন। গত এপ্রিলে তার চিকিৎসকরা জানিয়েছিলেন যে তিনি লিউকোমিয়া ও ফুসফুসের সংক্রমণে ভুগছেন।
গত শুক্রবার তাকে মিলানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বার্লুসকোনির রাজনৈতিক দল ফোরজা ইতালিয়া গত মেয়াদে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে যৌথভাবে সরকার গঠন করেছিল, যদিও সে সরকারে তার সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক নেতা হওয়ার আগে বিলিয়নিয়ার ব্যবসায়ী গঠন করেছিলেন ইতালির সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি। তবে রাজনৈতিক জীবনে তাকে মোকাবেলা করতে হয়েছে অনেকগুলো আইনি ও যৌন কেলেঙ্কারির জটিলতা। সূত্র : আলজাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com