রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অন্য কেউ গুগল অ্যাকাউন্টে ঢুকলে বুঝবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। তবে গুগলে থেকে যায় আপনার সার্চ হিস্ট্রি, স্টোরেজ হয় ছবি, বার্তা, মেইল, ফাইলসহ অজস্র ব্যক্তিগত তথ্য। ব্যাংকের পাসওয়ার্ড থেকে শুরু করে ব্যক্তিগত ফাইল, ছবি, ভিডিও সহ একাধিক তথ্য জমা রয়েছে এই গুগল অ্যাকাউন্টে। যে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে এসব তথ্য চুরি করতে পারে খুব সহজেই। তাই পরীক্ষা করুন আপনার গুগল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না। যেভাবে জানতে পারবেন-
>> প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান এবং নিচের দিকে স্ক্রল করে গুগল অপশন ট্যাপ করুন। >> এবার গুগল অপশনে ট্যাপ করে ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ‘ অপশনে ক্লিক করুন।
>> তারপর সোয়াইপ করে সিকিউরিটি সেকশনে ট্যাপ করুন।
>> নিচে স্ক্রল করে ‘ম্যানেজ অল ডিভাইস’ অপশনে ক্লিক করুন।
>> এখানে আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে কোন কোন ডিভাইস লগইন আছে তা দেখা যাবে।
>> এখানে আপনার যদি কোনো ডিভাইস সন্দেহজনক বা অপরিচিত মনে হয় তাহলে ওই ডিভাইসে ক্লিক করুন।
>> এরপর একটি ‘সাইন আউট’ অপশন থাকবে সেখানে ক্লিক করুন। এভাবে যেসব ডিভাইস আপনার সন্দেহজনক মনে হবে সেখানে ক্লিক করে সাইন আউট করতে পারেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com