শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডেস্কটপের গতি বাড়ানোর সহজ উপায়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

প্রযুক্তি নির্ভর এখন আমাদের জীবন। স্মার্টফোন, ডেস্কটপ, স্মার্টফোনে বুঁদ হয়ে থাকেন সারাক্ষণ। কখনো সোশ্যাল মিডিয়া, কখনো আবার গেম খেলায় সময় পার করছেন এসব ডিভাইসে। তবে একটানা ব্যবহার করতে গিয়ে অনেক সময় ডেস্কটপ স্লো হয়ে যায়। ডেস্কটপের গতি কমে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে ডেস্কটপে প্রচুর টেম্প ফাইল এবং আক্ষরিকভাবেই ধুলোবালি জমা হয়। যন্ত্রাংশগুলো পুরোনো হতে থাকে এবং সফটওয়্যার আপডেট না করার ফলে ডেস্কটপে স্লো হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক ডেস্কটপের গতি বাড়ানোর কিছু উপায়- >> ডেস্কটপের গতি ভালো রাখতে প্রথমেই যে কাজট করতে হবে তা হচ্ছে, নিয়মিত পরিষ্কার করা। নিয়মিত ডেস্কটপের ধুলাবালি পরিষ্কার করুন।
>> দেখে নিন আপনার ডেস্কটপে কোনো ভাইরাস আছে কি না! ল্যাপটপে লোডিংয়ের সময় অযথা দেরি হলে ধরে নিন হবে ম্যালওয়্যার হানা দিয়েছে। সে ক্ষেত্রে কোনো ভালো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করে নিন।
>> অপ্রয়োজনীয় একাধিক ফাইল জমে জমে ডেস্কটপে স্পিড কমে যেতে পারে। দীর্ঘদিন অব্যববহৃত বা নিতান্ত অপ্রয়োজনীয় ফাইল রিসাইকল বিনে পাঠিয়ে দেওয়াই ভালো।
>> ব্রাউজার পরিষ্কার রাখাও জরুরি। সারাদিনের ইন্টারনেট সার্ফিংয়ের উপরও ডেস্কটপের গতি নির্ভর করে। একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখার অভ্যাস আছে অনেকেরই। এতে ব্রাউজার ওভারলোড হয়ে গতি কমে যায় ল্যাপটপের। পাশাপাশি ব্রাউজিং হিস্ট্রি জমিয়ে রাখবেন না। নিয়মিত পরিষ্কার করে ফেলুন।
>> আরও একটি কাজ করতে পারেন তা হচ্ছে স্টার্টআপ অ্যাপের সার্ভিস বন্ধ রাখা। এর ফলে পিসি অনেক স্লো হয়ে যায়। কম্পিউটারের গতি তার র্যাম ও রোমের স্টোরেজের উপর নির্ভর করে। তাই র্যাম, রোমের স্টোরেজ খালি রাখুন। পাঁচ বছর পর পর স্টোরেজ আপগ্রেড করুন। সূত্র: গ্যাজেটস নাও




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com