শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বৃষ্টি:সকাল থেকে ভোগান্তিতে রাজধানীবাসী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে মাঝরাত থেকে। টানা সকাল পর্যন্ত ঝরেছে মুষলধারে। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ঢাকা। যেকোনো সময় আবার শুরু হবে মুষলধারে বৃষ্টি। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ঢাকায়। ফলে ভোগান্তিতে পড়েছে অফিসগামী, কর্মজীবী আর শিক্ষার্থীরা। অনেকেই গাড়ির জন্য বৃষ্টিতে ভিজে ছুটছেন, কেউ বা ছাতা হাতে হেটেই গন্তব্যে পা বাড়াচ্ছেন।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়। সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা দু’দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com