শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারীতে ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আগাম আঊশ ধান কর্তন শুরু

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

নীলফামারী জেলার ডোমার উপজেলার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আগাম আঊশ ধান কর্তন শুরু হয়েছে। সোমবার (১৪ই আগস্ট ২০২৩) সরজমিনে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে গিয়ে দেখা যায় আধুনিক যন্ত্র ব্যবহার করে আঊশ ধান কাটা এবং মারাই করা হচ্ছে। অফিস সুত্রে জানাযায়, এবারে খামারে মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ প্রকল্পের অর্থায়নে ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহার করে উৎপাদন মৌসুমে ২৫৫ একর জমিতে আউশ ধান বীজ (ব্রিধান৯৮ জাতের) এবং আমন ধান ৮০ একর জমিতে (ব্রিধান-৯০) উৎপাদনের জন্য চারা রোপণ করা হয়েছিলো। এবিষয়ে ডোমার বিএডিসি খামারের উপপরিচালক আবু তালেব মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় এনে অত্র খামারটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বায়নের এইযুগে কৃষিই হোক দেশের অর্থনীতির মুল চালিকাশক্তি। এরই ধারাবাহিকতায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারটিতে। আমরা গত বছর আঊশ চাষ করে ৩৮০ মেট্রিকটন ভিত্তি বীজ সরকারকে দিয়েছি। এবারেও অধিক ফলনের আশা করছি আমরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com