শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন করে চাল আমদানির প্রয়োজন নেই: খাদ্যমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারের গুদামে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির প্রয়োজন নেই। গত ২০ সেপ্টেম্বর নওগাঁর দুপুরে সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ আউশের ব্যাপক চাষ হয়েছে। যে কারণে আর আমদানির প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্য বান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। আরও পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপ লাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোনো অভাব নেই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অধিদপ্তরের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. গোলাম মওলা, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com