বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এনায়েতপুরী দরবার শরীফে সমাহিত হলেন সৈয়দ আবুল হোসেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমা সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরীর (র.) দরবার শরীফে তাকে দাফন করা হয়।
এসময় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন ম-লসহ কয়েক হাজার মুসুল্লি উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার শ্বশুর দরবার শরীফের সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া মরদেহ গ্রহণ করেন। সৈয়দ আবুল হোসেনে প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদ, পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টার দিকে হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (র.) দরবার শরীফে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
দরবার শরীফের খাদেম মাহফুজুর রহমান বাবলু জানান, জানাজার নামাজ পড়ান দরবার শরীফ মসজিদের ইমাম মওলানা আব্দুল আওয়াল। গতকাল বুধবার (২৫ অক্টোবর) ভোরে সৈয়দ আবুল হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com