রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হরতালের সমর্থনে মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

‘ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে’ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি। হরতালের সমর্থনে এদিন সকালে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এসময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বর হামলা অগুণতি নেতাকর্মী-সমর্থক আহত ও গ্রেফতারের প্রতিবাদে শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। গ্রেফতার, হামলা, মামলা করে জনগণের আন্দোলন দমানো যাবে না। জনগণ প্রতিরোধ গড়ে তুলছে। সরকারকে পদত্যাগ করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com