শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১০ নভেম্বর প্রেক্ষাগৃহে ‘যন্ত্রণা’

বিনোদন:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

ভালোবাসা ও অ্যাকশন ঘরানার গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘যন্ত্রণা’। শুক্রবার (১০ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদ, অভিনেত্রী মানসী প্রকৃতি ও নবাগত সায়মা স্মৃতিকে।
গত ২৭ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দর্শক চাহিদার কথা বিবেচনা করে এবং সিনেমাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরে দাঁড়ায় ‘যন্ত্রণা’ টিম।
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ‘যন্ত্রণা’ সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। তিনি বলেন, প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘যন্ত্রণা’ সবার ভালো লাগবে। সবাই হলে এসে সিনেমাটি উপভোগ করবেন।
স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কণা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সংগীত পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা। সিনেমাটিতে আদর, প্রকৃতি ও সায়মা ছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com