বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাত জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশু, দুই জন নারী এবং দুই জন পুরুষ। হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাটহাজারী সড়কের চারিয়া বোর্ড স্কুল ও ইজতেমা মাঠের সামনে নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে ফটিকছড়ি অভিমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ অটোরিকশার সাত জনই নিহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নিহতরা সবাই চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ফটিকছড়ি উপজেলায় এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন। হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। সড়ক থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com