বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফোনে স্প্যাম মেসেজ আসা ঠেকাবেন যেভাবে

আইটি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

প্রতিদিন অসংখ্য স্প্যাম মেসেজ এসে ভরে যাচ্ছে। প্রথমত ভুলভাল মেসেজে ইনবক্সটা ভরে যায় এবং দ্বিতীয়ত তার ফলে নির্দিষ্ট একটা জরুরি মেসেজ খুঁজতে গিয়ে ব্যবহারকারীদের ঝামেলা পোহাতে হয়। অন্যান্য মেসেজিং অ্যাপের মতো গুগল মেসেজেও স্প্যাম মেসেজে ভরপুর। তবে অনেক সময় কোনটি স্প্যাম মেসেজ আর কোনটি সত্যি তা খালি চোখে বোঝা যায় না। এজন্য পরবর্তিতে নানান সমস্যায় পড়তে হয়। চাইলে কিন্তু স্প্যাম মেসেজ আসা বন্ধ করতে পারেন। গুগল মেসেজে স্প্যাম মেসেজ রিপোর্ট করতে হবে আপনাকে। দেখে নিন কীভাবে গুগল মেসেজে স্প্যাম মেসেজ রিপোর্ট করবেন-
>> সেই মেসেজটি খুঁজে বের করুন, যা স্প্যাম এবং যার বিরুদ্ধে আপনি রিপোর্ট করতে চান। হতে পারে সেই মেসেজ একজন গাড়ির ডিলারের পাঠানো বা টেলিকম কর্মীর ছদ্মবেশ ধরে জালিয়াতের পাঠানো মেসেজ।
>> মেসেজটি খুঁজে পেলেই তাতে লং-প্রেস করুন।
>> এবার উপরের ডান দিকের কর্নারে থ্রি-ডট মেনু দেখতে পাবেন।
>> ব্লক অপশনটি খুঁজুন এবং তাতে ট্যাপ করুন।
>> আপনার সামনে এবার একটি পপআপ খুলে যাবে। সেখানেই আপনাকে জিজ্ঞাসা করা হবে, স্প্যাম হিসেবে এই মেসেজটিকে রিপোর্ট করতে চান কি না। বক্সে টিক করুন এবং ব্লক অপশনে ট্যাপ করুন।
এভাবেই আপনি স্প্যাম মেসেজ ব্লক ও রিপোর্ট করতে পারবেন। সূত্র: গুগল সাপোর্ট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com