শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিমলায় কৃষি প্রণোদনার আওতায় ধান বীজ ও সার বিতরণ

জাহাঙ্গীর রেজা (ডিমলা) নীলফামারী :
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

নীলফামারীর ডিমলায় কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ৭ হাজার ৭ শত কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায়, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার প্রমুখ। কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ, উচ্চ ফলনশীল (উফশী) বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে চার হাজার একশত কৃষককে প্রতি বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল (হাইব্রিড) জাতের ২ কেজি ধান বীজ ও উপশী জাতের তিন হাজার ছয়শত কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। যারা উপশী জাতের ধান বীজ পেয়েছেন তাদের বিনামূল্যে সার দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com