রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরে এমপি শাহীন চাকলাদের নিকট দলিতের স্মারকলিপি প্রদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদ পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বালিয়াডাঙ্গায় সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় সম্মুখে দলিতের বাস্তবায়নে ইসলামিক রিলিফ সুইডেনের অর্থায়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সুস্পষ্ট অধিকার ও অর্ন্তভুক্তি-সহ দলিত জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের দাবী সম্বলিত স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে এমপি শাহীন চাকলাদারের নিকট প্রদান করা হয়। এসময় এমপি শাহীন চাকলাদার দলিত জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে একাত্বতা পোষণ করেন। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সুফলাকাটি ইউনিন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ্যাড. মিলন মিত্র। কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, দলিতের মোবিলাইজার উত্তম মন্ডল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com