শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে পরিবর্তনে ব্যতিক্রমী উদ্যোগ

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

‘বদলে যাবো আমি, বদলে দেবো পৃথিবী এ শ্লোগান সামনে রেখে দেশের অন্যতম সামাজিক সংগঠন ‘পরিবর্তন এর উদ্যেগে জামালপুরে পরিবর্তনের জন্য প্রতিজ্ঞা ২০২৪ উৎসবের আয়োজন করে। রবিবার জামালপুর উচ্চবিদ্যালয় মাঠে কিশোর, কিশোরীসহ বিভিন্ন শ্রেণি, পেশার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক কাজের জন্য বিশিষ্টজনদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। সম্মাননা প্রাপ্তদের মাঝে সমাজসেবক জাহাঙ্গীর সেলিম, হাফিজুল ইসলাম (১০০০ ফুটবল ক্যাম্পেইন), সুস্থ জামালপুরের দীপক কুমার সরকার, মসজিদ ডট লাইফ-এর রায়হান মাহমুদ, নাবিল ইসলাম (বৃক্ষ রোপন), নারী উদোক্ত হিসেবে আনোয়ারা ইসলাম, প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশনের সভাপতি ফয়সাল আহম্মেদ, ক্রীড়া সংগঠক হিসেবে এস,এম, আব্দুল্লাহ আল ফুয়াদ, যুব সংগঠক হিসেবে বিজয়। অনুষ্ঠন পরিচালনায় আ.ফ. ম. ইকবাল, সাবিক সহযোগিতায় জামাল হোসেন, মো: সামিউল হাসান মৃদুল, মনিরুল হাসান, বিবেকানন্দ কর্মকার, মোসাদ্দেক হাসান। অনুষ্ঠানে ১০০০ ফুটবল ক্যাম্পেইন -এর মাধ্যমে জামালপুর হাইস্কুলে একটি ফুটবল, হযরত শাহ জামাল স্কুল এন্ড কলেজ একটি ফুটবল, সৃষ্টি স্কুল এন্ড কলেজ একটি ফুটবল, বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ একটি ফুটবল, ওয়ার্ল্ড ভিশনে একটি ফুটবল প্রদান করা হয়। সবশেষে নাবিল ইসলাম তার পক্ষ থেকে সকলকে গাছের বীজ দেয় হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনরা তাদের জীবনে সমাজের ইতিবাচক পরিবর্তনে অনন্য সাধারণ ভূমিকাগুলো গল্পাকারে তুলে ধরেন। আগত এ প্রজন্মের প্রতিনিধিরা তারা আগামী ২০২৪ সালে মানবকল্যাণ, পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন ইতিবাচক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকারমূলক পরিকল্পনা উপস্থাপন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com