শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিআইপি পদক পেলেন জাকির হোসেন

রাজিব হোসেন জয় (দাউদকান্দি) কুমিল্লা
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

দেশের রেমিটেন্স বৃদ্ধিতে অবদানের জন্য দুবাই প্রবাসী ব্যবসায়ী মো: জাকির হোসেন সিআইপি পদক ও সম্মাননা পেয়েছেন। শনিবার দুপুরে ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে তাকে এ সম্মাননা দিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি তার হাতে পদক ও সনদ তুলে দেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সিআইপি মো: জাকির হোসেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামের হাজী বাড়ির মরহুম আবদুল মোতালেব এর ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর যাবত দুবাই ব্যবসা করে দেশে রেমিটেন্স পাটিয়ে অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com