শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘ভূতপরী’ নিয়ে আসছেন জয়া

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন বছরের শুরুতেই চমক জাগানিয়া সংবাদ দিয়েছেন। তিনি তার ফেসবুকে এ সংবাদটি প্রকাশ করেছেন। জয়া তার পোস্টে লিখেছেন, মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়? আলাপ হবে ভূতপরীর সাথে। আসছে ‘ভূতপরী’ ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে! জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে ‘ভূতপরী’ সিনেমাটি।
জয়া তার ফেসবুকে আজ (১ জানুয়ারি) সিনেমার একটি ভিডিও পোস্ট করেছেন। এরপর তিনি একটি পোস্টারও প্রকাশ করেছেন। পোস্টারে দেখা গেছে, তিনি গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন। সেইসঙ্গে পা দোলাচ্ছেন। পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা।
এদিকে জয়া আহসান নতুন বছর উপলক্ষে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে জয়া বলেছেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমার সবাই আনন্দ প্রকাশ করেত চাই এক সাথে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com