শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় নৌকা মার্কায় ভোট দিন-এসএম শাহজাদা (এমপি)

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

পটুয়াখালী-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল গলাচিপা উপজেলা সদরের হাইস্কুল খেলার মাঠে হাজার হাজার সমর্থকদের উপস্থিতিতে এক শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সিনিয়র সভাপতি হাজি মু. মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা-দশমনিা উপজেলার জনমানুষের নেতা এসএম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মস্তফা টিটো, যুগ্ম সম্পাদক সরদার মুঃ শাহ আলম, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মুঃ শাহিন শাহ, দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ আজিজ মিয়া, গলাচিপা উপজেলা সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাবেক সভাপতি হাজি শাহ জাহান, বিশিষ্ট আ’লীগ নেতা বাবু কাশিনাথ দত্ত, বীর মুক্তিযোদ্ধা ও সহ সভাপতি মোঃ রেজাউল করিম হাওলাদার, সহ সভাপতি আজিজুর রহমান বাবলু, নারী নেত্রী সালমা ওয়াহিদ, জেলা পরিষদ সদস্য আ’লীগ নেতা মোঃ মাইনুল ইসলাম রনো, মেহেদী মাসুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ তপন কুমার বিশ^াস, আলমগীর হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রুবেল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দলীয় সভাপতি সম্পাদক, মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগসহ অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী সমর্থকেরা নৌকা মার্কার সমর্থনে, শেখ হাসিনার সমর্থনে শ্লোগানে শ্লোগানে উদ্বেলিত করে জনসভাকে। সভাস্থলে বিভিন্ন সামাজিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা সুধী সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ নিরাপত্তা ও শান্তি শৃঙ্খল বজায় রাখে। উল্লেখ্য পটুয়াখালী-৩ আসনে নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদার সাথে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কা লেঃ জেনারেল আবুল হোসেন এর মধ্যে প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই আসনটি আ’লীগের নির্ধারিত আসন হিসেবে জনমানুষ ও ভোটারদের সমর্থন রয়েছে এবং নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে আশা করা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com