শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করলো ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর কম্প্রিহেনসিভ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি। এই চুক্তির আওতায়, দেশের মধ্যে সকল ধরনের আর্থিক লেনদেন করতে ডাবর বাংলাদেশ এখন থেকে প্রাইম ব্যাংকের ডিজিটাল চ্যানেল প্রাইমপে ব্যবহার করতে পারবে। পাশাপাশি দেশব্যাপী প্রাইম ব্যাংকের শাখা ব্যবহার করে নিজেদের পণ্য বিক্রির অর্থ সংগ্রহ করতে পারবে। প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি সাজিদ রহমান এবং ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ফাইন্যান্স কন্ট্রোলার রাকেশ হামিরওয়াসিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রহকদের অধিক নিরাপত্তার নিশ্চিত করে সব ধরনের লেনদেন করার সুযোগ করে দেয় প্রাইমপে। এই ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আরটিজিএস, বিইএফটিএন, ইন্ট্রা-ব্যাংক ফান্ড ট্রান্সফার, এনপিএসবি থেকে ইলেকট্রনিক ও পেপারভিত্তিক উভয় প্রক্রিয়ায় এবং ডিজিটাল স্বাক্ষরসহ এমএফএস ওয়ালেট থেকে করপোরেট চেক ও পে-অর্ডার আকারে ফান্ড ট্রান্সফার করা সম্ভব। এমনকি করপোরেট গ্রাহকরা প্রাইমপে-এর মাধ্যমে শুল্ক, কর ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবে। প্রাইমপে-এর মাধ্যমে গ্রহকরা নিরবিচ্ছিনভাবে খুব কম সময়ে, কম খরচে ও সর্বোচ্চ নিরাপত্তার সাথে অনুমোদিত লেনদেন সম্পন্ন করতে পারেন। এই ডিজিটাল চ্যানেলে টু-ফ্যাক্টর অথেনটিকেশন নিরাপত্তা ফিচার ব্যহবার করা হয়েছে এবং যেকোনও সময় যেকোনও জায়গা থেকে সুবিধামতো ওয়েব থেকে এই প্ল্যাটফর্ম ব্যাবহারের করতে পারেন গ্রাহকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com