রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএডিসি ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে চলমান কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ

সোহাগ ইসলাম নীলফামারী
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

নীলফামারী জেলার ডোমার উপজেলার বিএডিসি ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নীলফামারী পঙ্কজ ঘোষ। মঙ্গলবার (১৬ জানুয়ারি ২৪) জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ কে ফুল দিয়ে বরণ করেন ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিয়া এবং খামারটি সহকারী উপ-পরিচালক সুব্রত মজুমদার। এ সময় পরিদর্শনের উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার), ডোমার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য কর্মকর্তা। ডোমার বিএডিসি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ চলতি মৌসুমে এস্টারিক, সানসাইন, সানতানা, কার্ডিনাল, মিউডিকো, কারেজ, গ্রানোলা, আতাটো, বারি আলু-৬২, ডায়মন্টসহ অন্যান্য মোট ২৬টি জাতের আলুর প্লান্টলেট হতে ১৫ লাখ ৫৮ হাজার ৬৬৫টি চারা তৈরী করা হয়েছে। চারাগুলো ২২.২৭ একর জমিতে রোপণ করা হয়েছে এবং মিনিটিউবার হতে প্রাকভিত্তি ১৭৬ একর ও প্রাক ভিত্তি হতে ভিত্তি ৭৮.৪৪ একর জমিতে লাগানো হয়েছে। তাছাড়াও আমদানিকৃত বেসিক বীজ হতে ভিত্তি ১২২.১১ একর জমিতে আলু চাষ করা হয়েছে। চলমান এসব কার্যক্রম পরিদর্শন করেন জেলা – উপজেলার এই শীর্ষ কর্মকর্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com