রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁ-২ আসনে নতুন স্বতন্ত্র ২ এমপি প্রার্থীর মনোনয়ন জমা

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

নওগাঁর নওগাঁ-২ আসনে নতুন স্বতন্ত্র ২ জন এমপি পদপ্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত পূনঃ তফসিলে গতকাল ১৭ জানুয়ারী বিকেলে পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার টুকটুক তালুকদার এর নিকট নতুন প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ও মেজবাউল আলম কাজল এমপি পদে প্রতিদ্বন্দীতার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারী নওগাঁ-২ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা জানান, ১৮ জানুয়ারী বিকেল সাড়ে ৩ টায় জমাকৃত এসব মনোনয়ন ফরম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা করা হবে এবং দাখিলকৃত কাগজপত্র সবকিছু ঠিক ঠাক থাকলে নিয়ম অনুযায়ী যথা সময়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। উল্লেখ্য মনোনয়ন ফরম বাতিল হওয়ার পর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থীতা ফেরত পাওয়া স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করায় এই আসনে নির্বাচন স্থগিত ঘোষনা করে নির্বাচন কমিশন। পরেঃ চলতি বছরের ৮ জানুয়ারী নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম পূনঃ তফসিল ঘোষনা করে ১২ই ফেব্রুয়ারী ভোট গ্রহণের তারিখ নির্ধারন করেন। আগামী ২৬ জানুয়ারী থেকে প্রার্থীদের বৈধতা সাপেক্ষে নতুন প্রার্থীরা প্রতীক বরাদ্দ ও প্রচারনা করতে পারবেন। এই আসনে নৌকা প্রতীকের হেভীওয়েট প্রার্থী ও বর্তমান এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির এড.তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম পূর্বের তফসিলে বৈধ প্রার্থী হিসেবে মনোনীত আছেন এবং প্রতিদ্বন্দীতা করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com