রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

নড়াইলে বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক (প্রতিবন্ধী) শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নড়াইল শিল্পকলা একাডেমী চত্ত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ। অটিস্টিক শিশুদের খেলা পরিচালনা করেন সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও অটিস্টিক শিশুদের খেলার কোচ মো: মুনজুরুর রহমান সিকদার পান্নু। খেলায় অংশগ্রহণকারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪২জন প্রতিবন্ধী শিশুকে পুরষ্কার, দুপুরের খাবার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের কম্বল প্রদান করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় সদর উপজেলার অটিস্টিক শিশুদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের বোচি, দৌড়, বল নিক্ষেপ, দড়িলাফসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com