রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডুয়াল টোন ও সানরুফ মিলবে টাটার নতুন গাড়িতে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা টাটা মোটরসের সবচেয়ে বড় চমক হতে পারে তাদের এবারের নতুন গাড়ি। টাটা অলট্রোজ রেসার। নাম শুনেই বোঝা যাচ্ছে রেসিং কারের মতো ডিজাইন থাকবে এই চার চাকায়। এটি টেক্কা দেবে হুন্দাই আই২০ কে, এমনটাই মনে করছেন বাজার বিশ্লেষকরা। টাটা অলট্রোজ রেসার এডিশনে মিলবে রেসিং কারের মতো ডিজাইন। থাকবে কালো থিমের হুইল, রুফ, এবং বনেট সঙ্গে রেসিং স্ট্রাইপ। গাড়িতে ডুয়াল টোন ডিজাইন নজর কাড়তে পারে। সঙ্গে মিলবে সানরুফ। গাড়িতে নতুন ১.২ লিটার টিজিডিআই ইঞ্জিন থাকতে পারে যা বর্তমানে অলট্রোজে যে আই-টুরবো ইঞ্জিন পাওয়া যায় তার থেকে শক্তিশালী এবং ভালো পারফরম্যান্স দেবে বলে দাবি করা হচ্ছে। এই মুহূর্তে টাটা নেক্সনে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। নতুন যে টিজিডিআই ইঞ্জিন পাওয়া যাবে তা সর্বোচ্চ ১২৫ হর্সপাওয়ার এবং ২২৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে। সঙ্গে মিলতে পারে ৭ স্পিড ডিসিটি ট্রান্সমিশন। ম্যানুয়াল এবং অটোমেটিক দুই গিয়ারবক্সই থাকবে এই গাড়িতে।
এই রেসিং এডিশনে ১০.২ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট স্ক্রিন সঙ্গে ওয়্যারলেস কানেক্টিভিটি। গাড়িতে সিঙ্গেল পেন সানরুফও পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। থাকবে ২ স্পোক স্টিয়ারিং হুইল এবং ক্লাইমেট কন্ট্রোল। গাড়িতে আর কী কী ফিচার্স থাকবে তা আর কিছুদিনের মধ্যে প্রকাশ করতে পারে টাটা মোটরস। সূত্র: রাসলেন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com