শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লামায় মাদ্রাসার জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসার জমি জবর-দখল করে বিল্ডিং ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়খালী ইউনিয়নের বনফুর এলাকায়। মাদ্রাসার সুপারভাইজার মোঃ মুফাজ্জ্বল হুসাইন জানান, দীর্ঘদিন ধরে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসার ২৪ একর ৫০ শতাংশ জমি সম্পূর্ণ বেআইনিভাবে জবর দখল করার উদ্দেশ্যে ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থায়ী ভাবে বিল্ডিং ঘর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে একই ইউনিয়নের মৃত আব্দুল খালেক এর ছেলে মোঃ হানিফ। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের গাম্য আদালতে মামলা চলমান যাহার মামলা নং ৩২৭/২২ অভিযুক্ত মোঃ হানিফ বলেন, বিরোধীয় জায়গার উপর আমার নামে স্থানীয় হেডম্যান রিপোর্ট এর কাগজ রয়েছে, এটি আমার পুরাতন ঘর ভিটা। মাদ্রাসার জমিতে ঘর নির্মাণের অভিযোগ ভিক্তিহীন। এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউ পি চেয়ারম্যান নুর হোসেন জানান, জমি বিরোধ বিষয়টি নিষ্পত্তির জন্য অনেক চেষ্টা করেছি। নিষ্পত্তি হয়নি। প্রচেষ্টা অব্যাবহ রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com