শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খাবার সংগ্রহে লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের গুলি, নিহত ১১২

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

গাজায় মানবিক সহায়তার খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর বৃহস্পতিবার গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১১২ জন নিহত এবং আরো ৭৬০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজার নুসেইরাত, বুরেইজ ও খান ইউনিসের ক্যাম্পগুলোতে ইসরাইলের পৃথক বিমান হামলা ও গোলা নিক্ষেপে অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এছাড়াও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার কামাল আদওয়ান এবং আল-শিফা হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিজনিত কারণে ছয় শিশু মারা গেছে, অন্যদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, গাজা থেকে ভয়ঙ্কর গতিতে জীবন নিঃশেষ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘের মানবিক সহায়তা সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথ।
খাবার সংগ্রহকারীদের হত্যার বিষয়টিকে আরেকটি গণহত্যা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর গাজার এ ঘটনা আরেকটি মানবতার বিরুদ্ধে অপরাধ। এলাকাটি কয়েক মাস ধরে ইসরাইল অবরুদ্ধ করে রেখেছে এবং মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত হামলায় সব মিলিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৫ জন। এছাড়া আহত হয়েছেন আরো ৭০ হাজার ৪৫৭ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com