শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী কিশোরগঞ্জে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

কাজের সূত্রে ৯ বছর আগে মালয়েশিয়া যান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার যুবক দ্বীন মোহাম্মদ (২৮)। রাজধানী কুয়ালালামপুরের একটি দোকানে চাকরি করার সময় ২০১৯ সালে পরিচয় হয় মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী বিনতে মিসকের (২৫) সঙ্গে। এর সূত্র ধরে ভালোলাগা তৈরি হয়। এরপর তারা ফোন নম্বর বিনিময় করেন। এভাবে মিসকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দ্বীন মোহাম্মদের।
মালয়েশিয়ায় তিন বছর প্রেম করার পর একপর্যায়ে সম্পর্ককে পূর্ণতা দিতে সম্মত হন উভয়েই। মালয়েশিয়াতেই মিসকের পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। এ পরিস্থিতিতে পরিবারের সঙ্গে বিয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে তাকে বাংলাদেশে নিয়ে আসেন দ্বীন। পরে ওইদিনই দ্বীন মোহাম্মদের গ্রামের বাড়ি করিমগঞ্জ পৌরসভার ঘোনাপাড়ায় এসে বাংলাদেশের রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। ১ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়েতে দ্বীন মোহাম্মদের পরিবারের লোকজন ছাড়াও আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
দ্বীন মোহাম্মদ করিমগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার মো. রেনু মিয়ার ছেলে এবং মিসকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্যালকলামপরায় সিরাম্বুল গ্রামের মিসকে বিন আলীর মেয়ে। এ খবরে বউ দেখার জন্য দ্বীনের বাড়িতে মানুষের ভিড় লেগেই রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com