শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হারিয়ে যাচ্ছে পুরান ঢাকার শাঁখারীদের ঐতিহ্য

শাহীন আলাম,জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪

প্রায় চারশত বছরের ঐতিহ্য বহন করে আছে শাঁখারী বাজার। রাজধানী পুরান ঢাকার নওয়াবপুর ও ইসলামপুরে সংযোগ স্থলে অবস্থিত বাজারটি। মূলত এই এলাকায় বসবাসকারী শাঁখারীদের নামানুসারে বাজারটির নামকরণ করা হয়। জেমস -ওয়াইজের বর্ণনানুসারে বলা হয়ে থাকে আনুমানিক ১৮৮৩ সনের দিকে ৮৩৫ জন শাঁখারী ঢাকায় বসবাস করে, ধারণা করা হয় রাজা বল্লাল সেনের শাসনামলে শাঁখারীরা পূর্ব -বঙ্গে আগমন করে এবং পরবর্তীতে তারা ঢাকার বিক্রমপুরে শাঁখা ব্যবসায়ের কাজে নিয়োজিত হয়।মোগল শাসনামলে ১৭’শতকে খাজনাবিহীন লাখেরাজ জমি প্রদান করে ঢাকায় নিয়ে আসেন এবং ঐ সময় ঢাকার নবাব সলিমূল্লাহ শাঁখারীদের একটি করে বসতবাড়ি ও শাঁখা তৈরির জন্য অনুদান দিয়ে থাকেন। পরে ১৯৭১ সালে ২৫’শে মার্চ পাকবাহিনী পুরান ঢাকায় হামলা করলে শাঁখারীদের ১০ থেকে ১২ জন মারা যায়,যুদ্ধ চলাকালীন তারা ভারতে আশ্রয় নিলেও পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর তারা নিজ বাসভূমিতে ফিরে আসেন এবং শাঁখা ব্যবসা চালিয়ে যায়।বর্তমানে শাঁখারীদের প্রায় ১৩৬ টি পরিবারে ২৫’হাজার মানুষের বসবাস।একটা সময় ভারতীয় উপমহাদেশে পুরান ঢাকার এ শাখার ব্যাপক খ্যাতি থাকলেও কালের গর্ভে তা হারিয়ে যাচ্ছে,কমেছে শাঁখা তৈরির কারখানা, আগে যেখানে ২০ থেকে ২৫টি কারখানা ছিল এখন মাত্র ৩ টি কারখানা রয়েছে। শাঁখা ব্যবসায়ীরা জানান, আমাদের ভারত, শ্রীলংকা থেকে শাঁখা আমদানি করতে হয়, বর্তমানে আগের চেয়ে তার দাম বেড়ে যায় এবং শাঁখা তৈরির কারিগররা আগের মতোআগ্রহ দেখাচ্ছেনা। শাঁখারী বাজার শাঁখা কারিগর সমিতির সভাপতি বলেন,বর্তমানে এটির ঐতিহ্য নেই বললেই চলে, মানুষ এখন শাঁখা ব্যবসার চেয়ে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রিতে ঝুঁকছে।মূলত সনাতন হিন্দু বিবাহিত নারীদের বিয়ের পর ব্যবহৃত এই শাঁখা তৈরি হয় সাদা শঙ্খ থেকে।আর শাঁখারী কারিগররা তাদের দক্ষ নিপুণ হাতে নানা ডিজাইনে এসব শাঁখা তৈরি করে থাকেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com