শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রানের পাহাড় গড়েই থামলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ দলের বাজে ফিল্ডিংয়ের সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগালো শ্রীলঙ্কা। রান প্রসবা চট্টগ্রামে রানের পাহাড় গড়েই থামলো তারা। প্রথম ইনিংস শেষ করলো ১৫৯ ওভার ব্যাট করে ৫৩১ রানে।
৫ উইকেটে ৩১৪ রান নিয়ে রোববার দ্বিতীয় দিনের মতো মাঠে নামে শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও দিনেশ চান্দিমাল মিলে নতুন দিনে যোগ করেন আরো ৬১ রান। দু’জনের ৮৬ রানের জুটি ভাঙেন সাকিব। এনে দেন দলকে প্রথম উপলক্ষ। দীনেশ চান্দিমালকে ফেরান বিশ্বসেরা এই অলরাউন্ডার। ১০৫.২ ওভারে ১০৪ বলে ৫৯ রান করা চান্দিমালকে লিটন দাসের ক্যাচ বানান সাকিব। এই সেশনে আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।
তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই আবার উইকেটের দেখা পায় বাংলাদেশ। খালেদ আহমেদ লঙ্কানদের ষষ্ঠ উইকেট তুলে নেন। ফেরান ধনঞ্জয়া ডি সিলভাকে। ১১১ বলে ৭০ করে এলবিডব্লুর ফাঁদে পড়েন লঙ্কান অধিনায়ক। এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে ১৪০ বল থেকে ৬৫ রান যোগ করেন প্রতাভ জায়সুরিয়া। এই জুটি ভেঙে দলকে আরো একবার উদযাপনের উপলক্ষ এনে দিয়ে দ্বিতীয় দেশন শেষ করেন সাকিব। প্রতাভ আউট হন ২৫ রানে।
এরপর মেহেদী মিরাজ লাহিরু কুমারাকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান। বাকি দু’জনে হন রান আউট। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলতে থাকা কামিন্দুর ফুরোয়নি শতকের অপেক্ষা। ১৬৭ বলে ৯২ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাছাড়া নিশান মাদুশকা ৫৭, দিমুথ করুনারতেœ ৮৬, কুশল মেন্ডিস করেন ৯৩ রান। সাকিব আল হাসান ৩টি ও হাসান মাহমুদ নেন ২ উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com