রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিদ্যুৎ খরচ বাঁচাতে গরমে কোন তাপমাত্রায় এসি চালাবেন?

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

গরমে এসি কমবেশি সবাই ব্যবহার করেন। গ্রীষ্মের তাপদাহে প্রাণ যখন ওষ্ঠাগত তখন এসির ঠান্ডা হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। তবে বিদ্যুৎ বিলের দিকটাও দেখতে হবে। তাই গরমে এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ বিল কমানো যায় তা একটু বুঝে নিতে হবে। এক্ষেত্রে এসি সঠিক তাপমাত্রায় চালানো খুবই জরুরি। বেশিরভাগ মানুষের অভ্যাস আছে যে তারা এসি চালু করার সঙ্গে সঙ্গেই ১৮ বা ২১ ডিগ্রিতে চালানো শুরু করেন। তবে এমনটি কিন্তু করা উচিত নয়। বিশেষ করে যদি কেউ বিদ্যুৎ খরচ কমাতে চান। সেক্ষেত্রে ২৪ ডিগ্রিতে এসি চালানো উচিত। বিশেষজ্ঞরাও মনে করেন যে, এসি চালানোর জন্য ২৪ ডিগ্রিই সঠিক তাপমাত্রা। অনেক গবেষণা থেকে জানা গিয়েছে যে, প্রতি এক ডিগ্রির জন্য ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়।
যত কম তাপমাত্রায় এসি চালানো হয়, কম্প্রেসার তত বেশি কাজ করে এবং বিদ্যুৎ বিল তত বেশি আসে। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এসি চালানোর মাধ্যমে প্রতি ডিগ্রিতে বিদ্যুৎ সাশ্রয় করা যায়।
বিশেষজ্ঞরা আরও বলেন, ২৪ ডিগ্রি তাপমাত্রা এসি স্বাস্থ্যের জন্যও ভালো। কারণ মানুষের শরীরের গড় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি। অর্থাৎ এর চেয়ে কম তাপমাত্রা আমাদের জন্য স্বাভাবিক ভাবেই শীতল। তাই ২৪ ডিগ্রিতাপমাত্রা আমাদের স্বস্তি দিতে যথেষ্ট। এমনকি ২৪ ডিগ্রি মানবদেহের জন্য যথেষ্ট বলে চিকিৎসকরাও মনে করেন। সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com