বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পঞ্চগড়ে হারিয়ে যাচ্ছে কাউন চাষ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

দানাদার ফসল কাউন চাষ হারিয়ে যাচ্ছে। আগের মতো কাউন চাষ এ জেলায় আর তেমনভাবে হচ্ছে না। কাউন চাষের আবেদন দু-দশক আগেও ছিল। দরিদ্র জনগোষ্ঠীর কাছে কাউনের ভাত প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতো। সময়ের ক্রমাগত পরিবর্তন ও প্রযুক্তির উৎকর্ষ কাউনের চাষকে পেছনে ফেলে নিয়ে এসেছে বছরে তিন-চার ফসলী উৎপাদন।
কাউনের চালের পায়েস খেতে ভাল লাগে, এছাড়া কাউন গাছ জমিতে পচে ভাল সার তৈরী হয়। জমির উর্বরা শক্তি বাড়ে। এখনও কিছু কিছু কৃষক ছোট পরিসরে এর চাষ টিকিয়ে রেখেছে। নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি ধরে রাখতে কাউন চাষের প্রতি মনোযোগ বাড়ানো দরকার বলে কৃষকেরা মনে করছেন। কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমান জানান, কৃষি বিভাগ সব রকমের রবিশস্যের চাষাবাদ করতে কৃষকদের পরামর্শ প্রদান করছে। বর্তমানে কাউনের চাল ৪০ টাকা কেজিতে বাজারে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের সূত্র মতে জেলায় ৫ হেক্টর জমিতে কাউন চাষ হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com