শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছোটার নজির নেই: কাদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪

প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিলেও আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছোটাছুটি করার নজির নেই বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যে টাকা দিয়ে তাদের নেতা তারেক রহমান লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন তার হিসাব মির্জা ফখরুলদের জাতির কাছে দিতে হবে।
বাজেট এবং ঋণ খেলাপিদের বিষয়ে অর্থনীতিবিদদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনীতিবিদরাও এখন বিভক্ত। বাজেট নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বিএনপির অর্থনীতিবিদদের কণ্ঠেই শোনা যায়। সিপিডি এবং টিআইবির মতো সংগঠনগুলোও বিএনপির সুরে কথা বলে। তবে দেশের অধিকাংশ অর্থনীতিবিদ প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানিয়েছেন বলে দাবি ওবায়দুল কাদেরের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com