বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

চাঁদপুরে আঙুরের নামে বিক্রি হচ্ছে মনাক্কা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪

চাঁদপুরে আঙুরের নামে মনাক্কা বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্রেতারা জানান, আঙুরের মতো দেখতে মনে হলেও মনাক্কার দাম তুলনামূলক কম। আর খেতে মজা আঙুরই। কিন্তু ফল ব্যবসায়ীরা আঙুরের দাম নিলেও মনাক্কা দিয়ে প্রতারণা করছেন। গতকাল শনিবার (৮ জুন) শহরের ওয়ারল্যাস বাজারে গেলে শাহজাহান নামের এক ক্রেতা বলেন, মনাক্কাকে আঙ্গুর ফল বলে বিক্রি করা হচ্ছে। প্রতিকেজি মনাক্কা ৩৪০-৩৬০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। মানুষ না চেনার কারণেই সহজেই ব্যবসায়ীরা প্রতারণা করছেন।
তিনি অভিযোগ করে বলেন, ফলের মূল্য তালিকায় পৃথকভাবে মনাক্কার দাম উল্লেখ থাকে না। এতে কম দামের মনাক্কা বেশি দামের আঙ্গুর বলে বিক্রি করা হচ্ছে। ওয়ারল্যাস বাজারের ফল বিক্রেতা আবুল কালাম বলেন, আমরা চৌধুরীঘাট বাজার থেকে মনাক্কা ফল কিনে আনি। মানুষকে কিছু বলতে হয় না। তারা সবুজ দেখে আঙুর ফল ভেবে মনাক্কা কিনে নিয়ে যায়। আমরা কি করতে পারি?
এ বিষয়ে চাঁদপুর ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন, মনাক্কা আঙুরের মতো হলেও এগুলো মিষ্টি না এবং আকারেও যথেষ্ট বড়। ফল সম্পর্কে সবাই সচেতন হলে প্রতারণা বন্ধ হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, যারা প্রতারণা করছেন দ্রুত অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মনাক্কা চেনার উপায় কী এমন প্রশ্নে নূর হোসেন রুবেল বলেন, মনাক্কা দেখতে গোলাকার। ভেতরে একাধিক বিচি রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com