বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাইবার আক্রমণের শঙ্কায় নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪

সাইবার আক্রমণ ও তথ্য চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে সরকারের সাইবার নিরাপত্তা প্রকল্প-সার্ট। গত বৃহস্পতিবার (১৩ জুন) রাতে সাইবার নিরাপত্তা বুলেটিনে এ পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হওয়া একাধিক সাইবার আক্রমণের র‌্যানসমওয়্যার, ওয়েব ডিফেসমেন্ট, তথ্য ফাঁস এবং ব্যক্তিগত শনাক্তকরণযোগ্য তথ্য চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সরকারের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।
বিজিডি ই-গভ সার্ট সব সংস্থাকে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা, প্রয়োজনীয় প্যাচ আপডেট করা, সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকা এবং সার্বিকভাবে আইটি পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্ট বিভিন্ন খাতের মধ্যে ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা নিশ্চিতে করণীয় উল্লেখপূর্বক একটি দিক নির্দেশনা প্রকাশ করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com