শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মালয়েশিয়া: ঘরের সিলিংয়ে লুকিয়েও রক্ষা হয়নি অবৈধ অভিবাসীদের, আটক ১৪২

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

মালয়েশিয়ার নেগেরি সিম্বিলান রাজ্যে তিন দিনের অভিযানে বাংলাদেশিসহ ১৪২ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ২৮ থেকে ৩০ জুন রাজ্যের কুয়ালা পিলাহের আশেপাশে ৩৪ স্থানে তিন দিনের অভিযানে এসব অভিবাসী আটক করা হয়। এসব অভিবাসীদের অনেকেই ঘরের সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন। নেগেরি সিম্বিলানের ইমিগ্রেশন বিভাগের (জেআইএমএনএস) পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন, অভিযনে ৩১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি ১৪২ জনের। এদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ২৬ জন, পাকিস্তানের ৬, ইন্দোনেশিয়ার ৭১, বাংলাদেশি ৩২, কম্বোডিয়ান ৫ এবং ভারতের ২ জন নাগরিক। আটকদের বয়স ২১ থেকে ৫৪ বছরের মধ্যে। গত সোমবার (১ জুলাই) এক বিবৃতিতে কেনিথ তান আই কিয়াং বলেন, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, অভিযান থেকে বাঁচতে তাদের কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। আবার কেউ কেউ আটক এড়াতে ঘরের সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন। পরবর্তী পদক্ষেপ নিতে আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানান পরিচালক।
তিনি আরও বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে যে কোনো তথ্য স্বাগত জানাই এবং তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করা হয়। অবৈধদের প্রবাসীদের নিয়োগ বা রক্ষা করলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com