রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডোমারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)’র বিদায় সংবর্ধনা

আশরাফুল হক কাজল স্থলবন্দর প্রতিনিধি চিলাহাটি
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

নীলফামারীর জেলার ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)’র বিদায় সংবর্ধনা উপলক্ষে বাংলাদেশ স্কাউটস ডোমার উপজেলার পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি সফল করা হয়েছে। সোমবার (০১ জুলাই) বিকালে মহোদয়ের বাসভবন থেকে সকল স্কাউটস ও নের্তৃবৃন্দ গার্ড অব অনার এর মাধ্যমে অবিভাদন মঞ্চে প্রবেশ করেন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ স্কাউটস ডোমার উপজেলার কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীর সভাপতিত্বে বিদায়ী অতিথিকে উপজেলা স্কাউটস এর লিডারগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী অতিথির উদ্যেশ্যে মানপত্র পাঠ করেন কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী। শিক্ষক আফরোজা চৌধুরী মিলির সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তার সহধর্মীনী ডাঃ মহমুদা বিনতে আখতার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী, স্কাউটস দিনাজপুর অঞ্চলের যুগ্ন-সম্পাদক শফিউল ইসলাম, সাবেক সম্পাদক অধ্যাপক আলহাজ¦ করিমুল ইসলাম, গ্রুপ সভাপতি আমিনুল হক বাবু, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা শাখার সম্পাদক হারুন অর রশিদ প্রমুূখ বক্তব্য রাখেন। নাজমুল আলম নাটোর জেলায় থাকাকালীন এসডিজি বাস্তবায়নে সফলতার জন্য ২০১৯ সালে জাতীয় পর্যায়ে (বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-বিপিএএ) লাভ করেন এবং ২০২৩ সালের ১৬ জুলাই ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তিনি ২০২৪ সালের ০৭-১০ মার্চ ৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ সফল করতে ব্যপক ভুমিকা রাখেন। এ ছাড়াও প্রশাসনিক কর্মদক্ষতা ও সকলের সাথে সু-সর্ম্পক গড়ে তুলে এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার পরিবার ও পরিজনের সুস্থতা কামনা এবং দেশ জাতীর মঙ্গল কল্পে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ শামসুদ্দিন হোসাইনী। শেষে শালকী মুক্ত মহাদলের উদ্যোগে শিল্পকলা একাডেমি ভবনে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com