শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকায় হরিজন কলোনী উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট সদর প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

রাজধানী ঢাকার মিরনজিল্লা হরিজন কলোনীর বাসিন্দাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া,ভূমি দখলের অবসান এবং নির্যাতন-নিপীড়ন অবিলম্বে বন্ধের দাবীতে ১৩ জুলাই (শনিবার) বিকালে বাগেরহাট প্রেসক্লাব চত্তরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বাগেরহাট জেলা, পৌর ও উপজেলা শাখার আয়োজনে বিশাল এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে জেলা,পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, আইনজীবী, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাদের প্রতিনিধি দলসহ হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেলা শাখার সদস্য সচিব প্রদীপ বসু সন্তু তার সংক্ষিপ্ত বক্তব্যে, অনতিবিলম্বে সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নিপীড়ন বন্ধে প্রশাসনকে সজাগ থাকার আহবান জানান। পৌর কমিটির সদস্য সচিব কল্লোল সরকার তার বক্তব্যে, সংখ্যালঘু হরিজন সম্প্রদায়কে বিকল্প আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রাখাবার জন্য সরকারের প্রতি আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখার আহবায়ক স্বপন কুমার বসু, মোহন লাল হালদার, এ্যাড. সম্বর কুমার সম্ভু, লিটন সরকার,এ্যাড. ঝর্না রানী হালদার, লিটন সাহা, শিশির কুমার সাহা, বিকাশ চন্দ্র দাস প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com